সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আওয়ালের মনোনয়ন বৈধ বলে ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০ ১৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: ঢাকার ২ সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম এবং বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আওয়ালের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
বৃহস্পতিবার সকালে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মেয়র প্রার্থীদের মনোনয়ন বৈধতা ঘোষণা করেন।

এ বিষয়ে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল অভিযোগ করেন, তার মনোনয়ন বাতিলের চেষ্টা হয়েছিলো। রিটার্নিং অফিসের কর্মকর্তাদের কাছে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার মনোনয়নপত্রকে বৈধ হিসেবে ঘোষণা দেয়ার জন্য। এটাকে আমার ও আমার দলের জন্য প্রাথমিক বিজয় হিসেবে ধরে নিয়েছি।

কারণ হিসেবে তিনি বলেন, বুধবার গভীর রাত পর্যন্ত আমি অনেক তথ্য পেয়েছি যে, সরকারি অনেক সংস্থাগুলো অনেক চেষ্টা করেছিল খুঁত বের করার জন্য। আমার ঋণ বা বিল খেলাপির অপপ্রচারের চেষ্টা চালানো হয়েছে। যদিও তারা পারেন নাই, এজন্য আমার মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা দিয়েছে।

এদিকে এবার ২ সিটিতে মোট ১ হাজার ৩৯ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে। উত্তর সিটিতে মেয়র পদে ৭ জনসহ ৪৭০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দক্ষিণ সিটিতে মেয়র পদে ৭ জনসহ ৫৬৯ টি মনোনয়ন জমা পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আওয়ালের মনোনয়ন বৈধ বলে ঘোষণা

আপডেট সময় : ০৬:৫২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০