ঢাকা ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন বাবুগঞ্জে সুগন্ধা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবকের ভাসমান লাশ উদ্ধার খুলনা- বরিশালে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক উজিরপুরে তিন কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

বরিশালে র‍্যাব স্বামীর পিটুনিতে স্ত্রী হাসপাতালে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯ ৩৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে কনস্টেবল স্বামীর পিটুনিতে স্ত্রী হাসপাতালে

অনলাইন ডেস্ক :: বরিশালে পরকীয়া প্রেমের কারণে র‌্যাবের কনস্টেবল স্বামীর হাতে পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন সুবর্না আক্তার (২৫) নামের একজন গৃহবধূ। পাষন্ড স্বামী তার পীঠ ও হাত থেকে কোমর পর্যন্ত এলোপাথারী মারধর করে গুরুতর আহত করে। পরে আহত ওই গৃহবধূ নিজেই বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়(শেবাচিম) হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি সুস্থ্য আছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)-৮ সদর দপ্তরে কর্মরত কনস্টবল মাইদুল ইসলামের স্ত্রী নির্যাতিতা সুবর্না আক্তার। রংপুর পীরগঞ্জ উপজেলার কুমড়াগাড়ী গ্রামের মাইদুল ইসলামের সঙ্গে ৭ বছর আগে সুবর্নার বিয়ে হয়। তারা নিঃসন্তান দম্পতি। গৃহবধূ সুবর্না মধ্যবৃত্ত পরিবারের সন্তান। বিয়ের পর থেকেই তাদের সংসার ভাল চলছিল। কিন্তু মাইদুল সম্প্রতি পরকীয়া প্রেমে আসক্ত হয়ে তার স্ত্রী সুবর্নাকে নির্যাতন করে আসছিলেন। সর্বশেষ মাইদুলকে পরকীয়া প্রেমিকার কাছ থেকে সরে আসতে অনুরোধ করেন সুবর্না।এ নিয়ে বেশ কিছুদিন ধরে ঝগড়া হয়। এর জের ধরেই বুধবার(২ অক্টোবর) বিকেলে নিজেদের বসবাসরত কোয়াটারে মাইদুল সুবর্নাকে বেধম মারধর করে।

হাসপাতালে আহত অবস্থায় গৃহবধূ সুবর্না আক্তার এ প্রতিবেদককে বলেন,‘ মাইদুল সম্প্রতি পরকীয়া প্রেমে আসক্ত হয়ে আমার ওপর নির্যাতন করে আসছিলেন। সর্বশেষ স্বামী মাইদুলকে পরকীয়া প্রেমিকার কাছ থেকে সরে আসতে অনুরোধ করলে আমাকে মারধর করে। সুবর্না বলেন সুস্থ্য হয়ে আমি র‌্যাব পরিচালকের কাছে স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করব’। তবে এ ঘটনায় গৃহবধূর স্বামী মাইদুলের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে বিষয়টি নিয়ে বরিশাল র‌্যাব সদর দপ্তরের পরিচালক আতিকা ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,“আমি এখন ছুটিতে রয়েছি”।

অন্যদিকে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে র‍্যাব স্বামীর পিটুনিতে স্ত্রী হাসপাতালে

আপডেট সময় : ০৬:৩০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯