সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

ধর্ষণের অভিযোগে পল্টন থানার ওসি বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯ ৪৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাকরি দেয় ও বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজধানীর পল্টন থানার ওসি মাহমুদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার রাতে তাকে বরখাস্ত করা হয়।

মতিঝিল বিভাগের ডিসি মো. আনোয়ার হোসেন জানান, এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগের একটি তদন্ত বোর্ড গঠন করা হয়। এ সংক্রান্ত প্রতিবেদন সদর দপ্তরে পাঠানো হয়। প্রতিবেদনের ভিত্তিতে তাকে সাসপেন্ড করা হয়েছে।

সাময়িক বরখাস্ত করার পাশপাশি পুলিশ পরিদর্শক মাহমুদুল হকের বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা করা হবে বলেও জানা গেছে।

এ বিষয়ে পল্টন থানার ওসি মাহমুদুল হক সাংবাদিকদের বলেন, আমি ষড়যন্ত্রের শিকার।

এক নারী গত অগাস্টের শুরুতে পুলিশ সদর দপ্তরে ওসি মাহমুদুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মোনালিসা বেগমকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

তদন্তে অভিযোগের ‘কিছু সত্যতা’ পাওয়া গেলে সে অনুযায়ী পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন জমা দেন বলে জানান মোনালিসা। তার ওই প্রতিবেদনের ভিত্তিতেই ওসি মাহমুদুলকে সাময়িক বরখাস্ত করা হল।

ওই নারীর অভিযোগ, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে তাকে চাকরি দেওয়ার কথা বলে নওগাঁ থেকে ঢাকায় নিয়ে আসেন ওসি। ঢাকায় ওই নারীকে একটি হোটেলে তোলেন ওসি মাহমুদুল ।

সেখানে খাবারের সঙ্গে ‘চেতনানাশক জাতীয় কিছু খাইয়ে তাকে ধর্ষণ করেন’ ওই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধর্ষণের অভিযোগে পল্টন থানার ওসি বরখাস্ত

আপডেট সময় : ০৪:০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯