সংবাদ শিরোনাম ::
বরিশালে পৃথক ০২ টি অভিযানে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড প্রদান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে গুলি করে হত্যা ব্রাহ্মণবাড়িয়া বিজয় নগরে ১২২ কেজি গাজা সহ গ্রেপ্তারে ১জন চুয়াডাঙ্গা গার্লস স্কুলে প্রশ্ন ফাঁসের তদন্তের মাঝপথে ভর্তি জালিয়াতি, স্বাক্ষর জালসহ নানা অপকর্মের হোতা অফিস সহায়ক আটক রাজাপুরে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করল সিআইডি বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্নের পর সনদ ও বই বিতরণ ঘোড়াঘাটের কোটি টাকার রানীগঞ্জ হাটসহ প্রতিটি হাটে সড়কের ওপর দোকান! বাবুগঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোড়াঘাটে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ যুবদলের ৫ শতাধিক তাল বীজ রোপন ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা

গৌরনদীতে স্বামীকে কুপিয়ে জখম করলেন স্ত্রী। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২০:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৌরনদী প্রতিনিধি :: বরিশালের গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামের দাম্পত্য কলহের জের ধরে স্বামী মোঃ জহের জাহান ফকিরকে (২৭) দ্বিতীয় স্ত্রী বিউটি খানম বেধড়ক কুপিয়ে মারাত্মক জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় স্বামী মোঃ জহেরকে শনিবার বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন, আহতের স্বজনরা জানান, গত ৫ বছর পূর্বে গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে জহের জাহান ফকির একই গ্রামের নুরুল ইসলাম সরদারের কন্যা লাইজু খানমকে বিয়ে করে। তাদের সংসারে এক কন্যা সন্তানের জন্ম হয়। গত বছর প্রথম স্ত্রী লাইজু খানমের বড় বোন বিবাহিতা বিউটি খাননের সঙ্গে জহের জাহান ফকিরের পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে বিউটি খানম তার স্বামীকে তালাক দিয়ে ছোট ভগ্নিপতি জহের জাহানকে বিয়ে করেন। লাইজু খানম অভিযোগ করেন, স্বামী জহের জাহান তার বড় বোনের সংসার ভেঙ্গে বিউটিকে দ্বিতীয় বিয়ে করে স্ত্রী হিসেবে ঘরে তুলে। এ নিয়ে দাম্পত্য কলহ শুরু হয়। ঝগড়াঝাটির এক পর্যায়ে এক মাস পূর্বে স্বামী জহের জাহান দ্বিতীয় স্ত্রী বিউটিকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন।

আহত জহের জাহানের বাবা সিদ্দিক ফকির অভিযোগ করে বলেন, দাম্পত্য কলহের জের ধরে ছেলের দুই স্ত্রী দুই বাড়িতে অবস্থান করছিল। শুক্রবার রাতে দ্বিতীয় স্ত্রী বিউটি খবর দিয়ে ছেলে জাহাননকে তাদের বাড়িতে নিয়ে যান। বাড়িতে যাওয়ার পরে দ্বিতীয় স্ত্রী বিউটি তার বাবা নুরুল ইসলাম, ভাই ছত্তার সরদারসহ ৫/৬ জনে শ্বশুর বাড়িতে ঘুমানো অবস্থায় ছেলে জহের জাহানের ওপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে দ্বিতীয় স্ত্রী বিউটি ধারাল অস্ত্র নিয়ে জাহেনকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। ছেলের ডাক চিৎকারে বাড়ির লোকজন গুরুতর অবস্থায় জাহেনকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভিযোগ সম্পর্কে জানতে দ্বিতীয় স্ত্রী বিউটি খানমকে ফোন দিলে তা ধরেননি। তবে বিউটির বড় ভাই আব্দুস ছত্তার সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, জহের জাহানের ওপর হামলায় আমরা কেউই জড়িত নাই। ছোট বোন লাইজুকে বিয়ের পর থেকে ভগ্নিপতি জহের জাহান প্রায়ই নির্যাতন করত। বড় বোনকে দ্বিতীয় বিয়ে করে নির্যাতন শুরু করলে আমার মা-বাবা প্রতিবাদ করলে তাদের লাঞ্ছিত করে। এক পর্যায়ে আমার বাবার ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও মালামাল লুটপাট করে জহের জাহান। বিষয়টি দেখার পরে বোন বিউটি প্রতিবাদ করলে তার সঙ্গে স্বামী জহের জাহানের ঝগড়াঝাটির মধ্যে কোপাকুপির ঘটনা ঘটেছে। কুপিয়ে জখম করার ঘটনা শোনার পরে আমরা বরিশাল শেবাচিম হাসপতালে জহের জাহানকে দেখতে গিয়েছি। আহত জহের জাহানের বাবা সিদ্দিক ফকির বলেন, ছেলের অবস্থা খুবই খারাপ তার চিকিৎসা নিয়ে আমরা ব্যস্থ আছি।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান বলেন, এ বিষয়ে এখনো আমাদের কাছে কেই লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৌরনদীতে স্বামীকে কুপিয়ে জখম করলেন স্ত্রী। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০১:২০:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০