সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

এবার জনসমাবেশের ঘোষণা ১৪ দলীয় জোটের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
রাজধানীতে আগামী ৩০ অক্টোবর জনসভা করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। মঙ্গলবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় ১৪ দলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে এ কর্মসূচির ঘোষণা দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

তিনি বলেন, দেশি কিংবা বিদেশি শক্তির অপতৎপরতায় কিছুই হবে না। দেশের সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচন হবে এবং ১৪ দল জোটগতভাবেই নির্বাচনে অংশ নেবে। আগামী ৩০ অক্টোবর রাজধানীতে সমাবেশ করবে ১৪ দল।

এদিকে আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করবে ক্ষমতসীন দল আওয়ামী লীগ। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে মহাসমাবেশের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সূত্র জানায়, ২৮ অক্টোবর সামনে রেখে আওয়ামী লীগ রাজধানীতে বর্ধিত সভা করবে। মহাসমাবেশে ব্যাপক কর্মী-সমর্থকের সমাগম ঘটানোর মাধ্যমে রাজধানীতে সাংগঠনিক শক্তির মহড়া দিতে আওয়ামী লীগ সহযোগী সংগঠন, ঢাকার আশপাশের সব জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, সংসদ সদস্যদের সঙ্গে বর্ধিত সভা করবে।

একই সঙ্গে আগামী বুধবারের (২৫ অক্টোবর) ঢাকা উত্তর মহানগরের বাড্ডার শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিত করা হয়েছে। ২৮ তারিখের কর্মসূচির সঙ্গে সমন্বয় করতে এ সিদ্ধান্ত নিয়েছে বলে কালবেলাকে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

তিনি বলেন, এদিন সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় সমাগমের মাধ্যমে বিএনপি অবরোধ করতে যে পরিকল্পনা করছে, তা বাস্তবায়ন হতে দেবে না আওয়ামী লীগ। ওদের বিশ্বাস নেই, অশান্তি করতে যা খুশি করে ফেলতে পারে। ঢাকাবাসীকে যেন জিম্মি করতে না পারে, সেজন্য প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এবার জনসমাবেশের ঘোষণা ১৪ দলীয় জোটের

আপডেট সময় : ০৫:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩