সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ঢাকা সিটি নির্বাচনের প্রতিটি ভোটকেন্দ্রে সেনা সদস্য নিয়োজিত রাখা হবে। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯ ২৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: আগামী ৩০ জানুয়ারিতে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন নিরপেক্ষভাবে হবে। নির্বাচনের প্রতিটি ভোটকেন্দ্রে সেনা সদস্য নিয়োজিত রাখা হবে।
তিনি বলেন, নির্বাচনে সেনাবাহিনী থাকবে না। পুলিশ, বিজিবি থাকবে। তবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পরিচালনার জন্য প্রতি কেন্দ্রে দুইজন করে সেনা সদস্য থাকবে।

রোববার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রশ্নোত্তর পর্বে এ সব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

সিইসি বলেন, ভোটারদের উদ্দেশে বলছি- আপনারা ভোটকেন্দ্রে আসেন। নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারদের দায়িত্ব আমরা নেব। সুতরাং ভোটাররা ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরবেন। সেই নিরাপত্তা আমরা নিশ্চিত করব। তাই আহ্বান করব- ভোটাররা যেন ভোট দিতে আসেন।

তিনি বলেন, বর্তমান মেয়ররা নির্বাচন করতে চাইলে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে হবে। আর কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার বিষয়টি দেখভাল করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা সিটি নির্বাচনের প্রতিটি ভোটকেন্দ্রে সেনা সদস্য নিয়োজিত রাখা হবে। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০২:৪৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯