সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:২০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯ ২২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: যৌতুকের টাকা না পেয়ে নরসিংদীর মাধবদীতে স্বামী বিপ্লব মিয়ার দেওয়া আগুনে স্ত্রী খাদিজা আক্তার রুমার মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (২১ নভেম্বর) ভোরে রুমা মারা যান। এ ঘটনার পর দুপুরে স্বামী বিপ্লব মিয়াকে আটক করে পুলিশ।

মৃত খাদিজা আক্তার রুমা নরসিংদী সদর উপজেলার শিলমান্দী গ্রামের কাজল মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে যৌতুকের টাকার জন্য গৃহবধূ খাদিজা আক্তার রুমার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী বিপ্লব মিয়া। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা খাদিজাকে ঢামেক হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার ভোরে তিনি মারা যান।

মৃত খাদিজার বাবা কাজল মিয়া সাংবাদিকদের জানান, প্রায় দেড় বছর আগে মেয়ে খাদিজাকে বিপ্লবের সঙ্গে বিয়ে দেওয়া হয়। তাদের একটি সাত মাসের মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের তিন লাখ টাকার জন্য বিপ্লব প্রায় সময় খাদিজার ওপর নির্যাতন করতেন। এক পর্যায়ে টাকা দিতে না পারায় খাদিজাকে হত্যার উদ্দেশে পূর্বপরিকল্পিতভাবে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বিপ্লব।

মাধবদী থানার উপ-পরিদর্শক (এসআই) দিদারুল আলম সাংবাদিকদের জানান, মৃত গৃহবধূর বাবা কাজল মিয়া বাদী হয়ে মাধবদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় স্বামী বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৪:০৩:২০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯