সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

নলছিটির ষাইটপাকিয়া মুক্তিযোদ্ধা চত্বরের ভাস্কর্য রাতের আধাঁরে ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯ ৩৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::ঝালকাঠির নলছিটিতে গতকাল রাতে ষাইটপাকিয়া বাজারে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে চুরমার করে খালে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। নলছিটি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে , বীর মুক্তিযোদ্ধা মৃত মফিজ উদ্দিন হাওলাদার নিজ অর্থায়নে বরিশাল -ঝালকাঠি মহাসড়কের নলছিটির ষাইটপাকিয়া বাজার মোড়ে সড়কের উপর এই স্মৃতি সৌধটি নির্মাণ করেছিলেন। তিনি স্বাধীনতা যুদ্ধের সময় বরিশালের কোতোয়ালী রেঞ্জের ভারপ্রাপ্ত ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন। তার পুত্র মোঃ মাসুম হাওলাদার জানায়, রাত দশটার সময় বাজার থেকে বাড়িতে চলে যান। গভীর রাতে কে বা কারা এই অপকর্ম চালিয়েছে তিনি জানেন না। নলছিটি থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় সূত্রে জানা গেছে অত্র বাজারে তিনজন পাহারাদার রয়েছেন তারা নিয়মিত পাহারা দিয়ে থাকেন। পাহারাদাররা জানিয়েছেন, তারা রাত্রে একটার সময় পাহারা দিতে এসেছিলেন। বাজার কমিটির সদস্যরা বলছেন, পাহারাদারদের ডিউটি রাত্রে দশটা থেকে শুরু হয়। সচেতন মহলের দাবি ঘটনাটির পূর্ণ তদন্ত সাপেক্ষে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করা হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নলছিটির ষাইটপাকিয়া মুক্তিযোদ্ধা চত্বরের ভাস্কর্য রাতের আধাঁরে ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা।

আপডেট সময় : ০২:০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯