সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সরকার ও নির্বাচন কমিশন মিলে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিশিরাতের ভোটের সরকার ও বর্তমান নির্বাচন কমিশন মিলে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। কারণ, তারা জনগণের মন থেকে সুষ্ঠু নির্বাচনের ধারণা মুছে দিতে চায়।

রোববার (১০ জানুয়ারি) বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, চলমান পৌর নির্বাচনও ভোট ডাকাতির আওয়ামী মার্কা নির্বাচন। আওয়ামী লীগের ক্যাডাররা প্রথম দফা পৌর নির্বাচনে প্রশাসনের সহায়তায় যেভাবে ভোট জালিয়াতি, ভোট ডাকাতি, নির্বাচনের ফল কারচুপি করেছে দ্বিতীয় দফায়ও একই চিত্র দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, আজ গাজীপুর ও ফেনীতে যেভাবে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সমর্থকদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে, কুপিয়ে ধানের শীষের প্রার্থীকে জখম করা হয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। যেখানে বিএনপির একজন মেয়র প্রার্থী নিরাপদ না সেখানে কীভাবে সুষ্ঠু নির্বাচন আশা করা যায়? নির্বাচন কমিশন এসব দেখেও মুক ও বধির হয়ে বসে আছে। নির্বাচন কমিশনের এ ধরনের নীরবতা ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের আরও উৎসাহিত করছে। মূলত বর্তমান নির্বাচন কমিশনই আওয়ামী ভোট ডাকাতির পৃষ্ঠপোষক।

বিএনপি মহাসচিব বলেন, আমি গাজীপুর ও ফেনীতে আওয়ামী সন্ত্রাসীদের নারকীয় ও ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি। আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকার ও নির্বাচন কমিশন মিলে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। ফখরুল

আপডেট সময় : ০৩:২২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১