সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বানারীপাড়ায় প্রয়াত মুক্তিযোদ্ধা খালেক মাঝীর সম্পত্তি জালিয়াতির মাধ্যমে জবরদখলের পায়তারা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০ ২৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বাইশারীতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আ.খালেক মাঝীর সম্পত্তি জালজালিয়াতির মাধ্যমে অবৈধভাবে জোরপূর্বক দখলের পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে উপজেলার বাইশারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আ.খালেক মাঝীর সাড়ে ৮৫ শতক সম্পত্তি একই গ্রামের মো.শাহজাহান সিকদারের ছেলে ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মোহাম্মদ আলী সিকদার জালজালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল তৈরী করে রেকর্ড করার জন্য গত ৫ মাস পূর্বে বানারীপাড়া উপজেলা ভুমি অফিসে আবেদন করেন। বিষয়টি জানতে পেরে ওই মুক্তিযোদ্ধার ওয়ারিশনগন আপত্তিনামা দিলে তৎকালীণ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অনুপ দাস তা নামঞ্জুর করে মুক্তিযোদ্ধার ওয়ারিশগনের নামে রেকর্ড সংশোধন করে দেন। মুক্তিযোদ্ধা আ. খালেক মাঝীর ছেলে বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক মো. জহিরুল ইসলাম জানান সাম্প্রতিক সময়ে ভূমিদস্যু মোহাম্মদ আলী সিকদার জাল-জালিয়াতির মাধ্যমে তৈরী করা দলিলের সম্পত্তি রেকর্ড করানো ও সম্পত্তি জবরদখলের পায়তারা করছেন। তিনি আরও জানান মোহাম্মদ আলী সিকদারের তৈরী করা ওই দলিল চ্যালেঞ্জ করা হলে বরিশাল জেলা রেজিষ্টার কর্তৃক তা জাল প্রমান হয়েছে। তারপরেও ভূমিদস্যু মোহাম্মদ আলী সিকদারের এবিষয়ে অপতৎপরতা অব্যাহত রয়েছে। এদিকে এ অভিযোগ অস্বীকার করে বাইশারী ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মোহাম্মদ আলী সিকদার বলেন সম্পত্তি নিয়ে বিরোধ মিমাংশার জন্য অচলনামায় সাক্ষর করে স্থানীয় শালিসদারদের সিন্ধান্তের অপেক্ষায় রয়েছি । অপরদিকে প্রয়াত মুক্তিযোদ্ধা আ. খালেক মাঝীর সন্তানেরা ওই ভূমিদস্যুর হাত থেকে পৈত্রিক সম্পত্তি রক্ষায় ‘মানবতার’ মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা,মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ও স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলমসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় প্রয়াত মুক্তিযোদ্ধা খালেক মাঝীর সম্পত্তি জালিয়াতির মাধ্যমে জবরদখলের পায়তারা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:২২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০