সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে বিদ্যুৎ বিভাগের অবহেলা: বিদ্যুৎস্পৃষ্টে লাখ টাকার গাভীর মৃত্যু, বাছুর রক্ষা ঝালকাঠিতে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে ‘ফ্যামিলি সমাবেশ’ অনুষ্ঠিত ​কাঁঠালিয়ায় মাঠে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু ​ মিথ্যা ও মানহানিকর অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলনে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া দর্শনায় মাদক বিক্রেতা আটক,পরে ১ বছর জেল-জরিমানা ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্নারের উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিহারী স্কুলে শিক্ষক ও ছাত্রের ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি করা শিক্ষার্থীর ক্ষমা ভান্ডারিয়ায় ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত দামুড়হুদায় স্বামীকে বাচাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝালকাঠিতে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে ‘ফ্যামিলি সমাবেশ’ অনুষ্ঠিত

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৪:২৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি, অগ্রাধিকার কর্মসূচি এবং জনগুরুত্বপূর্ণ উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ঝালকাঠিতে ‘ফ্যামিলি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঝালকাঠি শিশু একাডেমি হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে সরকারি বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি প্রচারের লক্ষ্যে এই বিশেষ আয়োজন করা হয়।
সমাবেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারীদের জন্য যাতায়াত সুবিধা (গাড়ি), কৃষিঋণ মওকুফ, খাল খনন ও বৃক্ষরোপণসহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে মনোজ্ঞ গান পরিবেশন করা হয়। পাশাপাশি এসব কর্মসূচির মূল উদ্দেশ্য ও সুফল সম্পর্কে উপস্থিত শিশু-শিল্পী ও অভিভাবকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, সাংস্কৃতিক কর্মী নজরুল ইসলাম এবং স্বরলিপি সংগীত একাডেমির সভাপতি মো. ফারুক হোসেনসহ স্থানীয় সাংস্কৃতিক কর্মী, শিশু-শিল্পী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং এসব সেবার সুফল সম্পর্কে সঠিক ধারণা দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে ‘ফ্যামিলি সমাবেশ’ অনুষ্ঠিত

ঝালকাঠিতে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে ‘ফ্যামিলি সমাবেশ’ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:২৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬