সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মামুন -উর রশিদ স্বপন কারাগারে

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় : ০১:৩৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বানারীপাড়ায় শ্রমিকদল নেতার দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলায় আসামী কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলার উদয়কাঠী ইউপির সাবেক চেয়ারম্যান মামুন -উর রশিদ স্বপনকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৪ অক্টোবর) তিনি বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে
জামিন প্রার্থনা করেন।
আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। এর আগে একই মামলার আসামী বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও উপজেলার সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু,উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মোঃ ফারুক সরদার,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মনির হোসেন,উপজেলা
ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ জাহিদ হোসেন সরদার,ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনির বিশ্বাস,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মহসিন ফকির,উপজেলার বাইশারী ইউপির ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ জাহাঙ্গির হোসেন বেপারী,সৈয়দকাঠীর সাবেক ইউপি সদস্য রিপন বড়াল, পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল মাল ও বন্দর বাজারের কাপড় ব্যবসায়ী সুমন পোদ্দার হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়ে
গত ২১ সেপ্টেম্বর বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক শেখ ফারুক হোসেন জামিন না মঞ্জুর করে ৩০ সেপ্টেস্বর জামিনের শুণানীর।দিন ধার্য্য করে তাদের কারাগারে পাঠান। ৩০ সেপ্টম্বর জামিন শুনানীতে শুধু উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনির বিশ্বাসের একার জামিন মঞ্জুর হয়। জামিন না মঞ্জুর হওয়া
বাকী ৯ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী এখনও কারাবাস করছেন।
প্রসঙ্গত, উপজেলার বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ন সাধারণ
সম্পাদক মোঃ রাসেল বাদী হয়ে তার বাড়িতে বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের অভিযোগে গত ২১ জুন বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার বাদী মো: রাসেল পেশায় অটোরিক্সা চালক।
এ মামলায় বরিশাল-২ ( বানারীপাড়া-উজিরপুর) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মনিরুল ইসলাম মনি ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ ৪০জন নামধারী এবং অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামী করা হয়।
আসামীর মধ্যে উপজেলা বিএনপি সহ সভাপতি সালেক মল্লিক শিমুলের নামও রয়েছে।
মামলার আাসামী আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম মনি বলেন, পুরো ঘটনাটি সাজানো। আওয়ামী লীগ নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাতে বিএনপি নাটক মঞ্চস্থ করেছে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা এ মামলাকে রাজনৈতিক হয়রাণিমূলক ও মিথ্যা দাবি করে অবিলম্বে মামলা প্রত্যাহার ও সকল বন্দিদের মুক্তির দাবি জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মামুন -উর রশিদ স্বপন কারাগারে

বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মামুন -উর রশিদ স্বপন কারাগারে

আপডেট সময় : ০১:৩৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬