দর্শনায় কেরুজ ৩ হাজার ১৮৫ আখচাষি পেলেন ৯৫ লাখ টাকার প্রণোদনা
দর্শনায় কেরুজ ৩ হাজার ১৮৫ আখচাষি পেলেন ৯৫ লাখ টাকার প্রণোদনা
- আপডেট সময় : ০৩:২৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানীর ৩ হাজার ১৮৫ জন আখচাষিকে উন্নত প্রযুক্তি ও কলাকৌশল প্রয়োগের মাধ্যমে আখ চাষে উৎসাহিত করতে এ প্রণোদনা দেওয়া হয়।
মঙ্গলবার বিকাল ৪টায় দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ট্রেনিং কমপ্লেক্স ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, দেশজুড়ে মোট ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মধ্যে ১২ কোটি ৩ লাখ ৭৫ হাজার টাকা নগদ প্রণোদনা বিতরণ করা হয়েছে। এর মধ্যে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির আওতাধীন ১০ জন নারী আখচাষিসহ ৩ হাজার ১৮৫ জন চাষি পেয়েছেন ৯৫ লাখ ১৬ হাজার টাকা।ভিডিও কনফারেন্সের এ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান, দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশফাকুর রহমান, কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর আল ফারুক মির্জা গালিব, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুছ সাত্তার, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া, মহাব্যবস্থাপক মো. রাজিবুল ইসলাম, মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) মাহাবুবুর রহমান এবং মহাব্যবস্থাপক (কৃষি বাণিজ্যিক খামার) মো. বিল্লাল হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন আখচাষি কল্যাণী ফেডারেশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আখচাষি অহিদুজ্জামান অহিদ, জালাল উদ্দিন লিটন, আওয়াল হোসেন।
























