সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মামুন -উর রশিদ স্বপন কারাগারে ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের সম্মাননা ডেঙ্গু প্রতিরোধে ভান্ডারিয়ায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা ঘোড়াঘাটে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য হা ডু ডু খেলা বাবুগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় মটরসাইকেল চালক কলেজ প্রভাষকের মৃত্যু ভান্ডারিয়ায় ভুয়া তথ্য দিয়ে জন্ম নিবন্ধন করে ভোটার হওয়ার চেষ্টা, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইউএনওর ঘোড়াঘাটে এক দিনের ৩৬ তম প্রবীণ দিবস পালিত ঘোড়াঘাটে ফুটবল মাঠ পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ও যুব ক্রীড়া মন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে ভান্ডারিয়ায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা

মোঃ মেহেদী হাসান পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভান্ডারিয়া পৌরবাসীকে ডেঙ্গুমুক্ত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ উপহার দেওয়ার লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ ৫ অক্টোবর ২০২৬ সোমবার ভান্ডারিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতা বিষয়ক একটি সময়োপযোগী পরামর্শ সভার আয়োজন করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার পৌর প্রশাসক মোঃ হাসিবুল হাসান।

সভায় শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গুর কারণ, প্রতিকার ও প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষ করে বাড়ির আঙিনা, আশপাশের পরিবেশ ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
(ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ হাসিবুল হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে তরুণ সমাজ ও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি শিক্ষার্থীদের নিজ নিজ পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে উদ্বুদ্ধ করেন।

সচেতন মহল মনে করছে, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি পৌর এলাকার সার্বিক স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডেঙ্গু প্রতিরোধে ভান্ডারিয়ায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা

ডেঙ্গু প্রতিরোধে ভান্ডারিয়ায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা

আপডেট সময় : ০১:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬