সংবাদ শিরোনাম ::
আদালত চত্বরে ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু বাবুগঞ্জে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় কলেজ শিক্ষক আটক, সাময়িক বরখাস্ত প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি আমার কী অপরাধ?”—পদ স্থগিতাদেশে ঝালকাঠি শহরজুড়ে নেতাকর্মীদের ক্ষোভ ও অসন্তোষ ঝালকাঠির রাজাপুর ও নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩ সাংবাদিকদের সঙ্গে যেকোনো ধরনের অন্যায় -অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান সাংবাদিককে চোখ উপড়ে হত্যার হুমকির অভিযোগ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে.. মসজিদের কাজেও পার্সেন্টেজ দিতেহয় অফিস সহকারীকে ঘোড়াঘাটে ফুটবল খেলার মাঠ রক্ষার দাবীতে মানববন্ধন মাহতাব উদ্দিন আল মাহমুদ ঘোড়াঘাট একাধিক মাদক মামলার আসামি সুজনের মুক্তির দাবিতে হট্টগোল করে পুলিশের কাজে বাধা,গ্রেপ্তার ৩৪

বাবুগঞ্জে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় কলেজ শিক্ষক আটক, সাময়িক বরখাস্ত

আজকের ক্রাইম ডেক্স
  • আপডেট সময় : ০১:৩৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ডিগ্রি কলেজের এক প্রভাষককে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাবুগঞ্জের শরিকল বাজার এলাকায়।

​আটককৃত শিক্ষকের নাম মোকাদ্দেছুর রহমান। তিনি আগরপুর ডিগ্রি কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক এবং নাটোর জেলার লালপুর থানার সালামপুর ইউনিয়নের সাধুপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, মোকাদ্দেছুর রহমান শরিকল বাজার এলাকায় বেশ কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন। সে সুবাদে সরিকল গ্রামের অসুস্থ আজাদ হাওলাদারের (৫০) স্ত্রীর সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। গত দুই মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল বলে এলাকায় গুঞ্জন ছিল। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তারা ওই গৃহবধূর ঘরে গিয়ে শিক্ষক ও নারীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় বিক্ষুব্ধ জনতা শিক্ষককে আটক করে গণধোলাই দেয়।

​পরবর্তীতে ঘটনার সত্যতা স্বীকার করেন অভিযুক্ত শিক্ষক ও সংশ্লিষ্ট নারী।

​এ বিষয়ে আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবায়দুল হক শাহীন জানান, ঘটনাটি জানার পরপরই জরুরি সভা আহ্বান করা হয়েছে। অভিযুক্ত প্রভাষক মোকাদ্দেছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে প্রভাষক আমিনুল ইসলাম খসরুকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় কলেজ শিক্ষক আটক, সাময়িক বরখাস্ত

বাবুগঞ্জে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় কলেজ শিক্ষক আটক, সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ০১:৩৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬