সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে ঘেরে বিষ! রাতের আঁধারে ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে গিয়ে আরও ২ চোর গ্রেপ্তার অসহায় পরিবারের দায়িত্ব নিলেন হারুন মোল্লা ফাউন্ডেশন। ঝালকাঠিতে বিনয়কাঠি ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের আলোচনা সভা অনুষ্ঠিত রাজাপুরে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার বাবুগঞ্জে ব্যতিক্রমী ভ্যান র‌্যালি করে গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী শিহাব ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ও স্বাভাবিক মৃত্যু যাওয়া ৫ শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান দর্শনা’র চন্ডিপুরে পুলিশকে হামলা করে হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়া আটক ৪ দর্শনায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত জাঁকজমক আয়োজনে বরিশালে ৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে গিয়ে আরও ২ চোর গ্রেপ্তার

আজকের ক্রাইম ডেক্স
  • আপডেট সময় : ০৫:০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার ধুনটে ইছামতি ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের মাসুদ টেলিকমে চুরির ঘটনায় গ্রেপ্তার আটজনের সঙ্গে দেখা করতে গিয়ে আরও দুজন গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ধুনট থানায় ওই আটজনের সঙ্গে দেখা করতে গেলে মো. মোস্তফা (৪০) ও বাবুল চৌধুরী (৪৮) নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম।

গ্রেপ্তার মোস্তফা কুমিল্লার মুরাদনগর উপজেলার দুলারামপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে। আর বাবুল চৌধুরী একই উপজেলার কেমতলী গ্রামের ধনু চৌধুরীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, ৩০ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে ধুনট শহরের ইছামতি ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের প্রথম তলায় মাসুদ টেলিকমে চুরি হয়। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা। এ ঘটনায় দোকানের মালিক মাসুদ রানা বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন।

গ্রেপ্তার আটজন হলেন- চট্টগ্রাম শহরের আল আমিন (৩০), আক্কাস আলী (৩৫) ও হৃদয় (৩৪), নরসিংদীর ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত (৩৮) এবং কুমিল্লার রবিউল ইসলাম (৩৩), আলা উদ্দিন (২৫) ও ইস্রাফিল রহমান (২৭)।

পুলিশ জানায়, গ্রেপ্তার আটজন আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। ওই আটজনকে গ্রেপ্তারের পর তারা ধুনট থানায় পুলিশ হেফাজতে ছিলেন। ৩০ সেপ্টেম্বর রাতে তাদের সঙ্গে দেখা করতে থানায় আসেন মোস্তফা ও বাবুল। এ সময় তাদের গতিবিধি ও সংশ্লিষ্টতা সম্পর্কে জানতে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকেও গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মোস্তফা ও বাবুল চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে গিয়ে আরও ২ চোর গ্রেপ্তার

থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে গিয়ে আরও ২ চোর গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬