সংবাদ শিরোনাম ::
কেদারপুরের ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান রাইসুল ইসলাম রাসেল উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন সম্পাদক সেন্টু দর্শনা সীমান্তে পলাতক আসামী আটক ঘোড়াঘাটে ৪ জুয়ারি আটক ভ্রাম্যমান আদালতে কারাদন্ড ও জরিমানা ঘোড়াঘাট এলাকায় অভিযান প্রকাশ্যে জুয়া বন্ধে কঠোর বার্তা ভান্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চের ৩ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদন বরিশালে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা ৮ অক্টোবর থেকে নদীতে ও সমুদ্রে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, জেলেদের মাঝে উদ্বেগ বাবুগঞ্জে খাবারে চেতনানাশক মেশানোর সন্দেহে বৃদ্ধাকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ ঝালকাঠিতে শারদীয় দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, আদি ইসলামিয়া মিষ্টান্নকে ২০ হাজার টাকা জরিমানা

বাবুগঞ্জে খাবারে চেতনানাশক মেশানোর সন্দেহে বৃদ্ধাকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জে খাবারে চেতনানাশক মেশানোর সন্দেহে পারুল বেগম (৫০) নামে এক নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে শান্ত হাওলাদার (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আহত নারীর ছেলে বাদী হয়ে বাবুগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

রোববার দুপুরে উপজেলার রহমতপুর ইউনিয়নের ওলানকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। আহত পারুল বেগমকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পারুল বেগমের পরিবারের অভিযোগ, রোববার দুপুরে প্রতিবেশী শান্ত হাওলাদার হঠাৎ তার ওপর হামলা চালান। এ সময় লাঠি দিয়ে মারধর করা হলে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এর আগেও শান্ত একাধিকবার পারুল বেগমকে মারধর করেছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

প্রতিবেশী করিম হাওলাদার বলেন, ঘটনার সময় তিনি গোসল করছিলেন। হঠাৎ চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন, শান্ত হাওলাদার লাঠি দিয়ে পারুল বেগমকে মারধর করছেন। এ সময় বাড়ির লোকজন এগিয়ে এলে শান্ত সেখান থেকে চলে যান।
পারুল বেগমের ছেলে সবুজ হাওলাদার বলেন, ঘটনার দিন রাতেই তিনি বাদী হয়ে বাবুগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্র ও অভিযুক্তের পরিবারের ভাষ্য, গত শুক্রবার রাত ৯টার দিকে শান্ত হাওলাদার ও তার দাদা কাঞ্চন হাওলাদার রাতের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রোববার দুপুরে চিকিৎসা শেষে বাড়িতে ফেরার পর খাবারে চেতনানাশক মেশানোর সন্দেহে পারুল বেগমের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

তবে অভিযুক্ত শান্ত হাওলাদারের বাবা মনির হাওলাদার বলেন, শুক্রবার রাতে তার বাবা ও ছেলে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে নেওয়া হলেও পারুল বেগমের পরিবারের কেউ খোঁজ নেননি। এ ছাড়া জমিজমা নিয়ে দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ রয়েছে। তার বাবা ও ছেলে এখনো অসুস্থ বলেও দাবি করেন তিনি। তবে পারুল বেগমকে মারধর করা ঠিক হয়নি উল্লেখ করে ছেলেকে তিনি শাসন করেছেন বলে জানান।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে খাবারে চেতনানাশক মেশানোর সন্দেহে বৃদ্ধাকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ

বাবুগঞ্জে খাবারে চেতনানাশক মেশানোর সন্দেহে বৃদ্ধাকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ

আপডেট সময় : ০২:০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬