মাদক ব্যবসায়ীসহ দুইজন গ্রেফতার আগৈলঝাড়ায়”
- আপডেট সময় : ০২:২০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০ ১১২ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশাল আগৈলঝাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিশেষ অভিযানে ২০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও জিআর মামলার আসামীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের রফিজউদ্দিন ফকিরের ছেলে মাদক ব্যবসায়ী ছালাম ফকিরকে ২০পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই আব্দুস সাত্তার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন, যার নং-১০(১৪-০৩-২০২০)। অন্যদিকে বারপাইকা গ্রামের মমিনউদ্দিন শাহ’র ছেলে জিআর মামলার আসামী এনায়েত শাহকে পুলিশ শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


























