বহু আলোচিত শামিমা নুর পাপিয়া আবারও ১৫ দিনের রিমান্ডে
- আপডেট সময় : ০৪:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০ ৩৩৬ বার পড়া হয়েছে

মোঃ তহিরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি::-
বহিস্কৃত যুব মহিলা লীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর আবার ১৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে পৃথক দুই মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ রিমান্ডের আদেশ দেন। এর আগে তিন মামলায় ১০ দিন করে মোট ৩০ দিনের রিমান্ড আবেদন করেন দুই তদন্ত কর্মকর্তা। পাপিয়ার স্বামী আদালতে বলেন আমরা ১৫ দিনের রিমান্ড থেকে এসেছি এখন আমাদের আইনজীবীরা মনে হয় জানেন না। তখন বিচারক কিছু না বলে রিমান্ডের আদেশ দেন। প্রসঙ্গত গত ২২ ফেব্রুয়ারি র্যাব-২ এর একটি দল পাপিয়া পিউকে গ্রেপ্তার করে। এদিন বেলা সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে নয়াদিল্লিতে যাওয়ার সময় বহির্গমন গেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, বাংলাদেশি দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ জাল টাকা, ৩১০ ভারতীয় রুপি, ৪২০ শ্রীলংকান মুদ্রা, ১১ হাজার ৯১ মার্কিন ডলার ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়।


























