০৫ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন
ঝালকাঠি জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে

ঝালকাঠি জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি শহরের বিএনপির দলীয় কার্যালয়ে জেলা যুবদলের উদ্যোগে খুলনায় অনুষ্ঠিতব্য আগামী ১৬ মে ২০২৫ শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং ১৭ মে ২০২৫ তারিখ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার ৫ মে সকালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ রবিউল হোসেন তুহিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন তারেক।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিছুর রহমান খান।

প্রস্তুতি সভায় বক্তারা বলেন, আগামী ১৬ মে ২০২৫ তারিখ শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং ১৭ মে ২০২৫ তারিখ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ রাজনৈতিক অঙ্গনে তরুণদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হওয়ার একটি সম্মিলিত প্ল্যাটফর্ম। রাজনৈতিক অধিকার ছাড়া একটি গণতান্ত্রিক সমাজ পূর্ণতা লাভ করতে পারে না। তরুণদের রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি। পরিশেষে উপরোক্ত কর্মসূচিগুলো সফল করার লক্ষ্যে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019