র্যাব-৮, এর অভিযানে খুন ও ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৬:২৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০ ১৩৪ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল এর অভিযানে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানা এলাকা থেকে খুন ও ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার।গত ১৬ ফেব্রæয়ারি ২০২০ তারিখ ১৬.৪৫ ঘটিকার সময় বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানাধীন সাং- দড়িচর খাজুরিয়া, এলাকায় র্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে খুন ও ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী (১) নান্নু দেওয়ান (৩২), পিতা মৃত কাঞ্চন দেওয়ান, (২) জলিল দেওয়ান (৩০) পিতা আঃ রব দেওয়ান, উভয় সাং- দড়িচর খাজুরিয়া, থানা- মেহেন্দীগঞ্জ, জেলা- বরিশাল হতে গ্রেফতার করেন। ঘটনার বিবরণে জানা যায় যে, আসামীদ্বয় তাহার নিজ এলাকাসহ আশপাশের থানা এলাকায় খুন ও ডাকাতি সহ অন্যান্য অপরাধ করিয়া আসিতেছে। তাহাদের ভয়ে এলাকার লোকজন অতিষ্ঠ। বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানায় আসামী নান্নু দেওয়ান এর বিরুদ্ধে ডাকাতিসহ ০৩ টি মামলা এবং জলিল দেওয়ান এর বিরুদ্ধে ০৩ টি মামলা রয়েছে। ঘটনাস্থল তল্লাশী করে তাদের হেফাজতে রাখা মোবাইল-০২টি, সিম-০২টি উদ্ধার করা হয়। ডিএডি শেখ মোফাচ্ছেল হক বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানায় আসামীদ্বয়কে ওয়ারেন্ট মূলে হস্তান্তর করেন।
ভবিষ্যতে র্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে।


























