সংবাদ শিরোনাম ::
সংবাদ প্রকাশের পর বাকেরগঞ্জে ধর্ষণের অভিযোগে মামলা, ওসির ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি ভান্ডারিয়ায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান ও ‘বোতল দিন, গাছ নিন’ কর্মসূচির স্থান পরিদর্শনে ইউএনও বরিশালে পৃথক ০২ টি অভিযানে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড প্রদান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে গুলি করে হত্যা ব্রাহ্মণবাড়িয়া বিজয় নগরে ১২২ কেজি গাজা সহ গ্রেপ্তারে ১জন চুয়াডাঙ্গা গার্লস স্কুলে প্রশ্ন ফাঁসের তদন্তের মাঝপথে ভর্তি জালিয়াতি, স্বাক্ষর জালসহ নানা অপকর্মের হোতা অফিস সহায়ক আটক রাজাপুরে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করল সিআইডি বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্নের পর সনদ ও বই বিতরণ ঘোড়াঘাটের কোটি টাকার রানীগঞ্জ হাটসহ প্রতিটি হাটে সড়কের ওপর দোকান! বাবুগঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কোদালের হাতল দিয়ে পিটিয়ে মায়ের দুই হাত ও একটি পা ভেঙ্গে দিয়েছে ছেলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০ ১৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: যশোরের অভয়নগর উপজেলায় কোদালের হাতল দিয়ে পিটিয়ে এক মায়ের দুই হাত ও একটি পা ভেঙ্গে দিয়েছে ছেলে রাহিদুল ইসলাম (৩০)। উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে রোববার এ ঘটনা ঘটে। গুরুতর আহত মা মর্জিনা বেগম (৪৮) অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রাহিদুলের বোন পারভীন আক্তার জানান, রোববার দুপুরে তার ভাই রাহিদুল ইসলামের তালাক দেয়া স্ত্রীর বাবার বাড়ি থেকে তার ছেলেকে না আনায় মায়ের ওপর ক্ষিপ্ত হয়ে এই জঘন্যতম কাজটি করে। বেদম মারপিটের সময় মা মর্জিনা বেগমের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বিষয়টি সম্পর্কে হাসপাতালের বারান্দায় শুয়ে থাকা অবস্থায় মর্জিনা বেগম বলেন, আমার ছেলে আমাকে মেরেছে কিন্তু তার বিচার আমি নিজেই করব। আমার ছেলেকে প্রয়োজনে আমি মারব। তবে অন্য কাউকে মারতে দেব না।

একপর্যায়ে তিনি বলেন, আমার ছেলেটি মানসিকভাবে অসুস্থ। তার মাথায় জিনের আশ্রয় রয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, বিষয়টি এইমাত্র শুনলাম। জরুরি ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোদালের হাতল দিয়ে পিটিয়ে মায়ের দুই হাত ও একটি পা ভেঙ্গে দিয়েছে ছেলে

আপডেট সময় : ০৫:০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০