সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩৫:১০ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০ ২৩১ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ দুই যুবক আটক হয়েছে।আটককৃতরা হল, শহরের পূর্ব চাঁদকাঠী এলাকার নান্নু মিয়ার ছেলে মো: জহির উদ্দিন প্রেম (২০) এবং একই এলাকার সুলতান আহমেদের ছেলে ইমরান খান রুবেল (২৮)। এদের কাছ থেকে ১২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ডিবি।
ডিবি পুলিশের পরিদর্শক এনামুল হোসেন জানান, সোমবার বিকেলে শহরের কলেজ খেয়াঘাট এলাকা থেকে গোপন সংবাদে ভিত্তিতে আটক করে ডিবি পুলিশের একটি দল।এ সময় ওই দুই যুবকের দেহ তল্লাশী করলে ১২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য এর আগেও রুবেল এবং প্রেম মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন।


























