সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া বিজয় নগরে ১২২ কেজি গাজা সহ গ্রেপ্তারে ১জন চুয়াডাঙ্গা গার্লস স্কুলে প্রশ্ন ফাঁসের তদন্তের মাঝপথে ভর্তি জালিয়াতি, স্বাক্ষর জালসহ নানা অপকর্মের হোতা অফিস সহায়ক আটক রাজাপুরে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করল সিআইডি বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্নের পর সনদ ও বই বিতরণ ঘোড়াঘাটের কোটি টাকার রানীগঞ্জ হাটসহ প্রতিটি হাটে সড়কের ওপর দোকান! বাবুগঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোড়াঘাটে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ যুবদলের ৫ শতাধিক তাল বীজ রোপন ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা বিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা‎‎ অনুষ্ঠিত পিরোজপুরে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উদযাপন, চালকদের সম্মাননা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা

কনের বিয়ের শাড়ি পছন্দ না হওয়ার মতো সামান্য কারণেও বিয়ে ভেঙে যেতে পারে!?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০ ১৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: ছোটখাটো নানা কারণে একেবারে শেষ মুহূর্তে, এমনকি বিয়ের মঞ্চেও বিয়ের সম্বন্ধ ভেঙে যাওয়ার ভুরিভুরি নজির আছে। কিন্তু তাই বলে কনের বিয়ের শাড়ি পছন্দ না হওয়ার মতো সামান্য কারণেও বিয়ে ভেঙে যেতে পারে!?

হ্যাঁ, সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে ভারতের কর্নাটক রাজ্যে। সত্যি ডসত্যিই কনের শাড়ি পছন্দ না হওয়ায় আস্ত বিয়েই ভেঙে দিয়েছে বরপক্ষ।

ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত বুধবার (৫ ফেব্রুয়ারি) কর্নাটকের হাসান শহরের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

খবরে বলা হয়, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় বি এন রঘু কুমার ও বি আর সঙ্গীতার বিয়ের দিনক্ষণ নির্ধারিত ছিল। তার আগের দিন বুধবার বিবাহ-পূর্ব এক অনুষ্ঠানে কনের পরা শাড়ি নিয়ে ঘোর আপত্তি তোলে বরপক্ষ। শাড়িটির মান তাদের পছন্দ না হওয়াতেই ওই আপত্তি।

একপর্যায়ে কনেকে ওই শাড়ি পরিবর্তন করার দাবি জানায় বরপক্ষ। আর এই নিয়েই তুমুল হট্টগোল লেগে যায়। ক্ষুব্ধ হয়ে সেদিন ওই অনুষ্ঠানেও অনুপস্থিত থাকেন বর রঘুকুমার। শুধু তাই নয়, ক্ষোভের জেরে পরদিনের বিয়েও বাতিল করে দেয় বরপক্ষ।

এ ঘটনায় রঘু কুমারের বিপক্ষে থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন হাসান শহরের পুলিশ সুপার শ্রীনিবাস গওডা। রঘু কুমারের বাবা-মাও এর পাল্টা জবাবে আরেকটি মামলা করেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

খবরে বলা হয়, প্রায় এক বছর আগে একে অপরের প্রেমে পড়েন রঘু ও সঙ্গীতা। পরিবারের মতেই বিয়ের দিকে এগোচ্ছিলেন তারা। কিন্তু তীরে এসে তরী ডোবার মতো একেবারে শেষ মুহূর্তে সব ভেস্তে গেল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কনের বিয়ের শাড়ি পছন্দ না হওয়ার মতো সামান্য কারণেও বিয়ে ভেঙে যেতে পারে!?

আপডেট সময় : ০৭:৫৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০