সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

অস্ত্রসহ কাউন্সিলর প্রার্থী আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষের সময় স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী প্রকৌশলী তালুকদার সারওয়ার হোসেনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার ২৪ নম্বর ওয়ার্ডের আওতাধীন তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার।
তিনি গণমাধ্যমকে বলেন, কাউন্সিলর প্রার্থী তালুকদার সারওয়ার হোসেনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আগামীকাল শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

জানা যায়, শুক্রবার দুপুরে ২৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী শফিউল্লাহ শফি মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজ শেষে গুজব ওঠে যে, শফিকে গুলি করতে স্বতন্ত্র প্রার্থী তালুকদার সারওয়ার হোসেন মসজিদ এলাকায় গেছেন। ওই সূত্রেই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূচনা হয়। এরই এক পর্যায়ে তালুকদার সারওয়ারকে অস্ত্রসহ আটক করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অস্ত্রসহ কাউন্সিলর প্রার্থী আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০