সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

ঝালকাঠিতে ভিজিডির চাল দেওয়ার সময় ভোট চাইলেন ইউপি চেয়ারম্যান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ঝালকাঠির রাজাপুরে সরকারি ভিজিডির চাল বিতরণের সময় ঘোড়া মার্কায় ভোট চাইলেন বড়ইয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন হাওলাদার সুরু মিয়া। মঙ্গলবার (১৪ মে) সকালে বড়ইয়া ইউনিয়ন পরিষদে ভিজিডির চাল বিতরণকালে রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান) জিয়া হায়দার খান লিটনের পক্ষে ভোট দিতে বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান সুরু মিয়া ভিজিডি চালের কার্ড হাতে নিয়ে বসে একেকজনকে নাম ধরে ডাকছেন এবং তাদেরকে ঘোড়া মার্কায় ভোট দিতে বলে তাদের হাতে চাল তুলে দিচ্ছেন৷ ইউপি চেয়ারম্যানের এমন কর্মকাণ্ডে অনেকেই সমালোচনা করছেন। নাম প্রকাশে ইচ্ছুক নয় এমন বেশ কয়েকজন বলেন, সরকারি চাল বিতরণের সময় ইউপি চেয়ারম্যান কোনো প্রার্থীর পক্ষে সরাসরি ভোট চাইতে পারেন না।

এ বিষয়ে বড়ইয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন হাওলাদার সুরু মিয়া বলেন, দলীয়ভাবে কোনো নির্দেশনা দেয়নি যে কারো পক্ষে ভোট চাওয়া যাবে না। তাই আমি দলীয়ভাবে ঘোড়া মার্কায় ভোট দিতে বলেছি। সরকারি চাল বিতরণকালে কোনো প্রার্থীর পক্ষে ভোট চাওয়া ঠিক কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, এটাতো চাইতেই পারি জনগণের কাছে। আমরাতো আর মুখ বন্ধ করে থাকতে আসি নাই।

এ বিষয়ে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজ বলেন, আমাদের দলীয়ভাবে কোনো প্রার্থীর পক্ষে নির্বাচন করার কোনো নির্দেশ নাই। তবে নির্বাচনে সব প্রার্থী আমাদের দলীয় লোক। তাই সবাই যে যার মতো প্রার্থীর পক্ষে কাজ করছেন৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে ভিজিডির চাল দেওয়ার সময় ভোট চাইলেন ইউপি চেয়ারম্যান

আপডেট সময় : ১১:৩৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪