সংবাদ শিরোনাম ::
বরিশালে পৃথক ০২ টি অভিযানে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড প্রদান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে গুলি করে হত্যা ব্রাহ্মণবাড়িয়া বিজয় নগরে ১২২ কেজি গাজা সহ গ্রেপ্তারে ১জন চুয়াডাঙ্গা গার্লস স্কুলে প্রশ্ন ফাঁসের তদন্তের মাঝপথে ভর্তি জালিয়াতি, স্বাক্ষর জালসহ নানা অপকর্মের হোতা অফিস সহায়ক আটক রাজাপুরে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করল সিআইডি বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্নের পর সনদ ও বই বিতরণ ঘোড়াঘাটের কোটি টাকার রানীগঞ্জ হাটসহ প্রতিটি হাটে সড়কের ওপর দোকান! বাবুগঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোড়াঘাটে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ যুবদলের ৫ শতাধিক তাল বীজ রোপন ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা

পৃথক ০২ অভিযানে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড প্রদান

বরিশালে পৃথক ০২ টি অভিযানে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গতকাল সন্ধ্যা ০৬ টা থেকে রাত ১১:৩০ ঘটিকা পর্যন্ত বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আসমা উল হুসনা এর নেতৃত্বে ০২টি পৃথক অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ০১ জন ভুয়া ডাক্তার ও ০১টি ডায়াগনস্টিক সেন্টারকে সর্বমোট ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

প্রথমে এনএসআই সদস্যরা ছদ্দবেশে রোগী সেজে বাবুগঞ্জ উপজেলাধীন মাধবপাশা বাজার এলাকায় তাসলিমা আক্তার আন্নি নামে একজন ভুয়া ডাক্তারের চেম্বারে যেয়ে চিকিৎসা সেবা গ্রহণ করে। বর্ণিত ভুয়া ডাক্তার উল্লিখিত স্থানে দীর্ঘদিন এমববিএস/বিডিএস সনদ ব্যতীত মা ও শিশু বিষয়ক রোগী দেখার মাধ্যমে গ্রামের অসহায় ও খেটে খাওয়া মানুষদের সাথে প্রতারণা করে আসছিলেন। এছাড়া, তার নিজস্ব ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া গেছে। উল্লিখিত অপরাধে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা পূর্বক তা আদায় করা হয়।

পরবর্তীতে একই এলাকায় “পল্লবী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার” এ কোন ধরনের সনদ ও প্যাথলজিস্ট ব্যতীত বিভিন্ন পরীক্ষা করা ও রিপোর্ট প্রদান এবং ল্যাবের যথাযথ পরিবেশ না থাকার অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোঃ সাব্বির সরদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এনএসআই এর সদস্যরা উক্ত ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে গোপনে পর্যবেক্ষণ চালিয়েছেন। পরে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় পূর্বক সফলভাবে অভিযান সম্পন্ন করা হয়েছে।

অভিযানে এনএসআই, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিমানবন্দর থানা পুলিশের সদস্য উপস্থিত ছিলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পৃথক ০২ অভিযানে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড প্রদান

বরিশালে পৃথক ০২ টি অভিযানে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড প্রদান

আপডেট সময় : ০৪:৫১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬