গতকাল সন্ধ্যা ০৬ টা থেকে রাত ১১:৩০ ঘটিকা পর্যন্ত বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আসমা উল হুসনা এর নেতৃত্বে ০২টি পৃথক অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ০১ জন ভুয়া ডাক্তার ও ০১টি ডায়াগনস্টিক সেন্টারকে সর্বমোট ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
প্রথমে এনএসআই সদস্যরা ছদ্দবেশে রোগী সেজে বাবুগঞ্জ উপজেলাধীন মাধবপাশা বাজার এলাকায় তাসলিমা আক্তার আন্নি নামে একজন ভুয়া ডাক্তারের চেম্বারে যেয়ে চিকিৎসা সেবা গ্রহণ করে। বর্ণিত ভুয়া ডাক্তার উল্লিখিত স্থানে দীর্ঘদিন এমববিএস/বিডিএস সনদ ব্যতীত মা ও শিশু বিষয়ক রোগী দেখার মাধ্যমে গ্রামের অসহায় ও খেটে খাওয়া মানুষদের সাথে প্রতারণা করে আসছিলেন। এছাড়া, তার নিজস্ব ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া গেছে। উল্লিখিত অপরাধে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা পূর্বক তা আদায় করা হয়।
পরবর্তীতে একই এলাকায় "পল্লবী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার" এ কোন ধরনের সনদ ও প্যাথলজিস্ট ব্যতীত বিভিন্ন পরীক্ষা করা ও রিপোর্ট প্রদান এবং ল্যাবের যথাযথ পরিবেশ না থাকার অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোঃ সাব্বির সরদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এনএসআই এর সদস্যরা উক্ত ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে গোপনে পর্যবেক্ষণ চালিয়েছেন। পরে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় পূর্বক সফলভাবে অভিযান সম্পন্ন করা হয়েছে।
অভিযানে এনএসআই, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিমানবন্দর থানা পুলিশের সদস্য উপস্থিত ছিলো।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.