সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৩৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তরুণ সমাজসেবক ও বিএনপি নেতা মো: আরিফুর রহমান শিমুল সিকদারের পক্ষে ব্যাপক গণসংযোগ ও আগাম নির্বাচনী প্রচারণা এবং লিফলেট বিতরণ চলছে। এলাকার সার্বিক উন্নয়ন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার নিয়ে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি রহমতপুুর ইউনিয়নের রহমতপুুর ব্রিজ স্টেশন এলাকায় ও রহমতপুুর বাজারে তার কর্মী সমর্থকদের নিয়ে স্থানীয় বাজার ব্যবসায়ী ও ভোটারদের সাথে কুশল বিনিময় এবং লিফলেট বিতরণ করেন।

নির্বাচন সামনে রেখে শিমুল সিকদার এবং তার সমর্থকেরা প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে, হাট-বাজারে ও গ্রামে গ্রামে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। তিনি বয়োজ্যেষ্ঠদের দোয়া ও তরুণদের সমর্থন চেয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন। এলাকার সাধারণ ভোটারদের মাঝেও তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

স্থানীয়দের মতে, শিমুল সিকদার একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির তরুণ নেতা হিসেবে ইতিমধ্যেই সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। মহামারি ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তিনি যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাতে আসন্ন নির্বাচনে তিনি একজন শক্তিশালী চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
লিফলেট বিতরণ ও জনসংযোগে এ সময়ে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা জাসাসের সভাপতি মোঃ জসিম উদ্দিন, ওয়ার্ড বিএনপি নেতা মোঃ কাওসার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ

বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৫:৩৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬