সংবাদ শিরোনাম ::
মিটার নেই, অথচ গ্রাহকের নামে এসেছে ৬৯২ টাকার বিল ঘোড়াঘাটে ছদ্মবেশে মাদক পাচার ২২০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট সহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত বিজয়নগর ২৫০ বোতল স্কপ সিরাপসহ একজন গ্রেপ্তার, বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ জামায়াতের লং মার্চের স্বাগত মিছিলে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন অনুষ্ঠিত বাবুগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালকে বিয়ে পণ্ড, ছেলের মামা ও মেয়ের মায়ের জরিমানা

বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৭:৩৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি। বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন ২০১১ সালে অনুষ্ঠিত বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বানারীপাড়ায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বারের উপস্থিতিতে তিনি বিএনপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এসময় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য পদের ফরম, জামায়াতের সাংগঠনিক ও ধর্মীয়গ্রন্থ উপহার দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে বানারীপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, সেক্রেটারি হাফেজ সৈয়দ মোকাম্মেল হোসেন মোজাম্মেল, উপজেলা কর্মপরিষদ সদস্য সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল, সলিয়াবাকপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসাইন, সেক্রেটারি মাস্টার মজিবুর রহমান মিজান ও সাবেক বায়তুলমাল সম্পাদক মো. সাদেক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।যোগদানকালে বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার মিষ্টিমুখ করিয়ে মোঃ আলমগীর হোসেনকে দলে স্বাগত জানান।এসময় মো. আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ প্রসঙ্গে মোঃ আলমগীর হোসেন বলেন, জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি যোগদান করেছেন। আগামী ইউপি নির্বচনে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বচন করার অভিপ্রায়ও ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান

বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান

আপডেট সময় : ০৭:৩৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬