সংবাদ শিরোনাম ::
কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ. বানারীপাড়ায় যুবদলের যুগ্ম আহবায়ক সুমন সরদারের বহিস্কারাদেশ প্রত্যাহার ঝালকাঠি পৌরসভায় ১২ লাখ টাকার ৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পৌর প্রশাসক মোঃ কাওছার হোসেন বাবুগঞ্জে গাঁজা সেবনের দায়ে ৪ যুবককে কারাদণ্ড আগৈলঝাড়া শতবর্ষী ভেগাই হালদার একাডেমিতে অনিয়ম ও চরম অব্যবস্থাপনার অভিযোগ: ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থী বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন। সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধু নলছিটিতে পণ্যবাহী ট্রলারডুবি: ব্যবসায়ীদের ১০-১৫ লাখ টাকার ক্ষতির আশঙ্কা সিলেটে প্রতিদিন বাড়ছে হামের মৃত্যুর হার, হাসপাতালে ভর্তি ৭৯ জন বাবুগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বানারীপাড়ায় যুবদলের যুগ্ম আহবায়ক সুমন সরদারের বহিস্কারাদেশ প্রত্যাহার

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভুইঁয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এর আগে বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারসহ বিভিন্ন এলাকার ছয়জন নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
পরবর্তীতে সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপি’র সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। একই সঙ্গে জানানো হয়, তারা এখন থেকে দলীয় সব সাংগঠনিক কর্মকাণ্ডে স্বাভাবিকভাবে অংশগ্রহণ করতে পারবেন এবং এ বিষয়ে কোনো বাধা থাকবে না।
প্রসঙ্গত, তার এ বহিস্কারাদেশ প্রত্যাহারের প্রায় সাড়ে ৬ মাস পূর্বে গত বছর ২০২৫ সালের ১৮ ডিসেম্বর বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটি বিলুপ্ত করে ছাব্বির আহমেদ সুমন হাওলাদারকে সভাপতি ও মোঃ মিজানুর রহমান ফকিরকে সাধারণ সম্পাদক করে উপজেলা যুবদলের আংশিক পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সুমন সরদার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হিসেবে ২০২৪ সালের ৫ আগস্টের পরে বহিস্কার হন। এদিকে বহিস্কারাদেশ প্রত্যাহার করায় সুমন সরদার কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় যুবদলের যুগ্ম আহবায়ক সুমন সরদারের বহিস্কারাদেশ প্রত্যাহার

আপডেট সময় : ০৪:২৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬