সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন।

বাবুগঞ্জ (বরিশাল) ঃ
  • আপডেট সময় : ০৮:৩০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. হাবিবুর রহমান রিপন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাহাঙ্গীরনগর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।

দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা মোকাবিলা করেও দলের আদর্শ ও কর্মসূচির প্রতি অবিচল থেকে স্থানীয় জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
হাবিবুর রহমান রিপন জাহাঙ্গীরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে টানা তিনবার ইউপি সদস্য নির্বাচিত হন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জনসাধারণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। ফলে ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন পরিচিত ও জনপ্রিয় মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত সরকারের আমলে বিভিন্ন সময় রাজনৈতিক কারণে তিনি মামলা ও হামলার শিকার হন। একাধিকবার কারাবরণ করলেও রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত না হয়ে তিনি দলীয় কর্মকাণ্ড এবং জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি স্থানীয় জনগণের সমর্থন ও দোয়া কামনা করেছেন। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

এ বিষয়ে হাবিবুর রহমান রিপন বলেন, “দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে নানা মামলা-হামলার শিকার হয়েছি। তবুও জনগণের সেবা থেকে কখনো সরে যাইনি। তিনবার নির্বাচিত ইউপি সদস্য হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি, আমার কর্ম ও জনসেবার মূল্যায়ন করে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাহাঙ্গীরনগর ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন এবং তাদের আরও বৃহত্তর পরিসরে সেবা করার সুযোগ দেবেন।

তিনি আগামী নির্বাচনে সকলের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন।

আপডেট সময় : ০৮:৩০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬