সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

শফিকুল ইসলাম,দিনাজপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৫৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৩ জুন ২০২৬) সকালে ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান। বিশেষ অতিথি ছিলেন বিরামপুর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা পিয়াস ইবনে হাবিব।খানপুর ইউনিয়নের একটি গ্রামীণ সড়কে আয়োজিত অনুষ্ঠানে ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্যানার উন্মোচনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে সরকারের ঘোষিত এই কর্মসূচিকে সফল করতে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় সবুজায়নের এই মহৎ উদ্যোগ সফল করতে সকলের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০৫:৫৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬