সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নে যুবদলের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন শাখার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১ জুন) কেদারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. কামরুল ইসলাম ও সদস্য সচিব মো. কাওসার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ইউনিয়নের তিনটি ওয়ার্ডে পৃথক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

ঘোষিত কমিটিতে ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে মো. রুস্তম মীর এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. মিলন ফকিরকে মনোনীত করে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে মো. আজিজুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. খালেদ শরীফকে মনোনীত করে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

অপরদিকে ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে মো. হানিফ মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. রফিক বেপারীকে মনোনীত করে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কেদারপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. কাওসার হোসেন জানান, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা এবং তৃণমূল পর্যায়ে যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে এসব কমিটি গঠন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলের আদর্শ বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নে যুবদলের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আপডেট সময় : ০৫:৫৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬