ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাবুগঞ্জের সোহাগ (রিপন)
- আপডেট সময় : ০৬:০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান মো. নাজমুল হাসান সোহাগ (রিপন)। তাঁর এই মনোনয়নে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সন্তোষ ও আশাবাদের সঞ্চার হয়েছে।
জানা যায়, মো. নাজমুল হাসান সোহাগ দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি তিতুমীর কলেজ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
সোহাগ (রিপন) বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠি গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মো. আক্তার হোসেন তালুকদার। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে তৃণমূল পর্যায় থেকে সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন।
সহকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধারা জানান, সোহাগ (রিপন) একজন পরিশ্রমী, দক্ষ সংগঠক এবং নিবেদিতপ্রাণ নেতা হিসেবে সুপরিচিত। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের কারণে তিনি এ পদে মনোনীত হয়েছেন বলে মনে করা হচ্ছে।
তাঁর মনোনয়নের মাধ্যমে সংগঠন আরও গতিশীল হবে এবং ছাত্রসমাজের অধিকার আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

















