সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নবাবগঞ্জে সড়ক উন্নয়ন কাজের সূচনা উদ্বোধন করলেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:০১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম,দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল ২০২৬ / ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ) মাহমুদপুর ইউপিসি থেকে পুটিহার আরএইচডি সড়ক ভায়া টুপিহাট পর্যন্ত সড়কটির উন্নয়ন কাজের ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সড়কটি বাস্তবায়িত হলে স্থানীয় কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং সাধারণ মানুষের যাতায়াতে নতুন গতি সঞ্চার হবে।
তিনি আরও বলেন, মোগরপাড়া ও মাহমুদপুর এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি এই সড়ক উন্নয়নের মাধ্যমে অনেকাংশে লাঘব হবে বলে আশা করা যাচ্ছে।
প্রকল্পের আওতায় মোট ২ দশমিক ৮৫০ কিলোমিটার সড়ক উন্নয়ন করা হবে। এর মধ্যে চেইনেজ (২২০০-৩৫৫০) মিটার এবং (৫৫০০-৭০০০) মিটার অংশ অন্তর্ভুক্ত রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নবাবগঞ্জ এর তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সড়ক উন্নয়ন কাজের খবরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। স্থানীয়দের মতে, সড়কটি উন্নত হলে নবাবগঞ্জ সদরের সঙ্গে যোগাযোগ সহজ হবে এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নবাবগঞ্জে সড়ক উন্নয়ন কাজের সূচনা উদ্বোধন করলেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

আপডেট সময় : ০৩:৫৮:০১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬