সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বরিশাল-২ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাসদ প্রার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি;
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনের বাংলাদেশ জাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত ‘মোটরগাড়ি’ মার্কার প্রার্থী আবুল কালাম আজাদ বাদল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

চিকিৎসকের পরামর্শে তিনি তার সকল নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উজিরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রার্থীর পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন মোটরগাড়ি মার্কার উজিরপুর উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. করিম খান।

তিনি বলেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তাদের প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ, ব্যানার টানানো, গণসংযোগ, উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছিলাম।

উজিরপুর ও বানারীপাড়া দুই উপজেলাতেই দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তিনি আরও বলেন, আমাদের প্রার্থী আবুল কালাম আজাদ বাদল দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগলেও দলের আহবানে ও জনগণের প্রত্যাশার কথা বিবেচনা করে মাঠে সক্রিয় ছিলেন। তবে গত ৪ ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে (বাদল) সম্পূর্ণ বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন। বর্তমান শারীরিক অবস্থায় নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় অনিচ্ছাসত্ত্বেও আমাদের প্রার্থী আবুল কালাম আজাদ বাদল প্রচারণা বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি (মো. করিম খান) প্রার্থীর পক্ষ থেকে দলীয় নেতাকর্মী, সমর্থক, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৯০ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গঠনই আমাদের প্রার্থীর লক্ষ্য। সেই আদর্শে বিশ্বাসী প্রার্থীদের পক্ষেই আমাদের প্রার্থী আবুল কালাম আজাদ বাদল সকলকে ভোট দেয়ার আহবান করেছেন।

সংবাদ সম্মেলনের ব্যাপারে বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনের বাংলাদেশ জাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত ‘মোটরগাড়ি’ মার্কার প্রার্থী উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার পরামর্শেই এ সংবাদ সম্মেলন করা হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল-২ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাসদ প্রার্থী

আপডেট সময় : ০৫:৩৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬