সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

পোনাবালিয়ায় ভুয়া নির্বাচনী কমিটি নিয়ে বিতর্ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:পোনাবালিয়া ইউনিয়ন, ঝালকাঠি – সাবেক ছাত্রদল সভাপতি জহিরুল ইসলাম শামীম অভিযোগ করেছেন যে, রাজ্জাক সেলিমের একটি ভুয়া নির্বাচনী কমিটি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
শনিবার সকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শামীম জানান, গতকাল তার নামে কম্পিউটার দিয়ে তৈরি একটি কমিটির কাগজ ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। ওই কাগজে তাকে “টিম লিডার” হিসেবে উল্লেখ করা হয়েছে, তার নাম ও মোবাইল নম্বরসহ, অথচ সেখানে এমন ব্যক্তিদের নামও আছে যাদের তিনি চেনেন না।
তিনি অভিযোগ করেন, তার পুরনো বিরোধী পোনাবালিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার জমদ্দার ও বিএনপির সাবেক সভাপতি শাহজাহান সাগর এই অপপ্রচারের সঙ্গে যুক্ত। শামীম বলেন, তার প্রতিবাদী অবস্থানের কারণে প্রতিপক্ষ তাকে আসন্ন ইউনিয়ন যুবদলের কমিটিতে থাকতে না পরে, যার জন্য এই অপপ্রচার চালানো হচ্ছে। তিনি এ ধরনের কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার সিনিয়র নেতাদের জানিয়েছেন এবং তাদের পরামর্শে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান।
রাজ্জাক সেলিমের নির্বাচনী পরিচালনা কমিটির সঙ্গে যোগাযোগ করলে তারা নিশ্চিত করেছেন, এমন কোনো কমিটি তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি।
অপরদিকে অভিযুক্ত পেনাবালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান সাগর বলেন, এই কাগজ তারা পেয়েছিল এবং তা প্রচার করা হয়েছে, যাতে শামীমের নাম ও ফোন নম্বর থাকে। তবে তার নাম উল্লেখ করে যে বক্তব্য দেয়া হয়েছে, তা মিথ্যা। তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।
পোনাবালিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার জমাদ্দার বলেন, শামীম পূর্বে তাদের সঙ্গে কাজ করেছেন, এখন তিনি এক ধরনের প্রতারণামূলক ফন্দি চালাচ্ছেন। তিনি নিশ্চিত করেন, প্রচারিত কমিটির কাগজ ও রাজ্জাক সেলিমের নির্বাচনী পরিচালনা কমিটির কাগজ একই নয়। তবে এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পোনাবালিয়ায় ভুয়া নির্বাচনী কমিটি নিয়ে বিতর্ক

আপডেট সময় : ০৬:১৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬