সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

আমাদের মা-বোনদের পাক বাহিনীর হাতে তুলে দেওয়া জামায়াত আবার মাথাচারা দিয়ে উঠেছে : উঠান বৈঠকে সান্টু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর ধানের শীষ প্রতিকের সমর্থনে বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা পিজিএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
এসময় তিনি বলেন, বিএনপি আমাকে পরপর তিনবার মনোনয়ন দিয়েছে আমি এ দলের কাছে চির কৃতজ্ঞ। বাকী জীবন এ দলের জন্য উৎসর্গ করেছি,দলের হয়ে আপনাদের পাশে থেকে কাজ করে যাবো। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সবাই শান্তিতে ঘুমাতে পারবেন। আমার দলের লোক যদি আপনাদের শান্তি নষ্ট করে, কোন অপকর্ম করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপস্থিত হিন্দু সম্প্রদায়ের দাদা-দিদিরা বিগত দিনে শান্তিতে ছিলেন কিনা জানিনা তবে ১২ ফেব্রুয়ারী আমাদের ভোট দিলে শান্তিতে ঘুমাতে পারবেন। ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত জামায়াত ইসলামী দেশের মানুষের কল্যাণে ভালো কিছু করেনি। তারা ৭১ সালে স্বাধীনতার বিরোধীতা করেছে, আমাদের মেয়েদের আমাদের মা-বোনদের পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে। সেই জামায়াত আবার মাথাচারা দিয়ে উঠেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পবিত্র ও সৎ ছিলেন। তিনি মৃত্যু ঝুঁকি নিয়ে স্বাধীনতা ঘোষণা করেছেন। জনাকীর্ণ এ উঠান বৈঠকে
বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন, প্রধান বক্তা ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির ,সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা,এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মঞ্জুর খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রকি, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মল্লিক ও এস এম জাহিদুল হক জাহাঙ্গির, উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহম্মেদ সুমন হাওলাদার প্রমুখ। উঠান বৈঠকে উপজেলা, পৌর ও উদয়কাঠী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমাদের মা-বোনদের পাক বাহিনীর হাতে তুলে দেওয়া জামায়াত আবার মাথাচারা দিয়ে উঠেছে : উঠান বৈঠকে সান্টু

আপডেট সময় : ০৬:১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬