সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বিজয়নগরে নির্বাচনী পথসভায় ধানের শীষ মানেই গণতন্ত্রের মুক্তি ক্ষমতায় গেলে ফ্যামিলি ও কৃষি কার্ডের ঘোষণা ইঞ্জিনিয়ার শ্যামল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার
আজকের ক্রাইম নিউজ,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ধানের শীষের সমর্থনে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর স্কুল মাঠে এই সভার আয়োজন করে ইছাপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, “আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করলে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে। দেশের প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য বিশেষ ‘কৃষি কার্ড’ প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে কার্ডধারীরা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ও ভর্তুকি সরাসরি ভোগ করতে পারবেন।”

দলের ভাবমূর্তি রক্ষায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “নির্বাচনী প্রচারণায় বা অন্য কোনো ক্ষেত্রে দলের কোনো নেতাকর্মী যদি কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়, তবে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, ধানের শীষ মানেই গণতন্ত্রের মুক্তি। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।

ইছাপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এই পথসভায় স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আবদুল খালেকের সভাপতিত্বে স্হানিয়দের মধ্যে বক্তব্য রাখেন,গিয়াসউদ্দিন মুন্সি, সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী, বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম, আনিছ মেম্বার, সেচ্ছাসেবক দলের শাহ আলম, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি আজিজ মিয়া, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্তার মিয়া ও পরিমল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিজয়নগরে নির্বাচনী পথসভায় ধানের শীষ মানেই গণতন্ত্রের মুক্তি ক্ষমতায় গেলে ফ্যামিলি ও কৃষি কার্ডের ঘোষণা ইঞ্জিনিয়ার শ্যামল

আপডেট সময় : ০৯:৩২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬