১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে নতুন দায়িত্বে সদ্য সাবেক প্রেস ও ডেপুটি প্রেস সচিব জ্যেষ্ঠ প্রতিবেদক জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বিএনপির, আসামি ১ হাজার ৪৪ বর্ণাঢ্য আয়োজনে বিএনপি সরকারের ২৫ মন্ত্রীর শপথ,নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন সুন্দরবনে দস্যু তৎপরতা বঙ্গোপসাগর থেকে ২০ জেলে অপহরণ বিজয়নগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে. জীবননগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাবুগঞ্জে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করতে এডভোকেসি সভা শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করায় চাকরি হারালেন মসজিদের খতিব নবনির্বাচিত এমপি জামালের বক্তব্য দাঁড়িপাল্লার ভোটারদের জারজ সন্তান বলায় জেলা জামায়াতের নিন্দা
মুলাদীর চর কালেখান ইউনিয়নে লাঙ্গল প্রতীকের গণসংযোগ

মুলাদীর চর কালেখান ইউনিয়নে লাঙ্গল প্রতীকের গণসংযোগ

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর পক্ষে গণসংযোগ, ভোট প্রার্থনা ও উঠান বৈঠক করেছেন তাঁর একমাত্র কন্যা হাবিবা কিবরিয়া।

এরই ধারাবাহিকতায় সোমবার (৩ ফেব্রুয়ারি) দিনভর মুলাদী উপজেলার চর কালেখান ইউনিয়নের নমরহাট বাজার, মিয়ার হাট বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এছাড়াও বিকেলে চর কালেখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ সরদারের বাড়িতে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক কমিশনার মো. আরিফ হোসেন, মুলাদী উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার শোভাসহ মুলাদী উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এসময় আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর কন্যা হাবিবা কিবরিয়া তাঁর পিতার জন্য সকলের দোয়া কামনা করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট প্রদানের জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019