সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বিএনপি সংস্কারের ধারক এবং সংস্কারের বাহক- নির্বাচনী পথসভায় ডাঃ জাহিদ হোসেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সংস্কারের ধারক এবং সংস্কারের বাহক। বিএনপি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে রাজনীতি করে।

শনিবার রাত ৯টার দিকে দিনাজপুরের বিরাহিমপুর গুচ্ছগ্রাম হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তিনি আরও বলেন, “বিএনপি তো সেই দল- একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনের নেত্রী বেগম খালেদা জিয়া। কাজেই বিএনপি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করতে জানে। বিএনপি অগ্রগতি, উন্নয়ন, আগামীর কথা চিন্তা করে রাজনীতি করে। সেই জন্য বিএনপি সংস্কারের প্রস্তাব দিয়েছে ২২ ডিসেম্বর ’২৩-এর জুলাইয়ে। নতুন ৫ আগস্টের পরে নয়। কাজেই যারা কথা বলেন, যারা আমাদের নেতৃত্ব নিয়ে সমালোচনা করেন, তাদেরকে বলবো- আয়নায় চেহারা দেখুন, তারপর কথা বলুন। খালি কথার ফুলঝুরি দিয়ে সত্যকে ঢাকতে পারবেন না। সুন্নতি লেবাস পড়েন, কিন্তু সত্য কথা বলেন না- খালি মোনাফেকের মতো কথা বলেন।”

বিএনপির অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, “আমরা আপনাদেরকে বলতে চাই, বিএনপি সত্যের মুখোমুখি হতে চায়। বিএনপি সত্যকে ধারণ করতে চায়। বিএনপি আধুনিক বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে চায় জনাব তারেক রহমানের নেতৃত্বে। কাজেই আমরা বলবো, কোনো অবস্থাতেই জনগণের প্রতি আস্থা রাখুন- ১২ ফেব্রুয়ারি তারা কাদেরকে দেশ সেবার সুযোগ দিবে।”

তিনি বলেন, “কোনো ষড়যন্ত্র করে পিছনের দরজা দিয়ে ডাকসু-মার্কা নির্বাচন দিয়ে ক্ষমতায় যাবেন- ওই চিন্তা করবেন না। ওই চিন্তায় বালু, ওই চিন্তার কথা বলবেন না। যেকোনো ষড়যন্ত্র ভেস্তে দিবে। জনগণ আজ ঐক্যবদ্ধ তারেক রহমানের নেতৃত্বে। কাজেই জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। কোনো অবস্থাতেই নির্বাচনকে, জনগণকে দাবিয়ে রাখতে পারবেন না।”

বক্তব্যের শেষাংশে তিনি বলেন,
“ইনশাআল্লাহ, সেই দিন বেশি দূর নয়- যেই দিন জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের রায় নিয়ে, তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।”

অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোকবুলার রহমান গোর্কি, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সহ-সভাপতি সারোয়ার হোসেন এবং আব্দুল হাকিম দুলু প্রমুখ। এ সময় সহস্রাধিক নারী-পুরুষ ও দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে পথসভাটি জনসমুদ্রে রূপ নেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপি সংস্কারের ধারক এবং সংস্কারের বাহক- নির্বাচনী পথসভায় ডাঃ জাহিদ হোসেন

আপডেট সময় : ১২:৩৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬