কেউ ভোটের অধিকার কেড়ে নেবার চেষ্টা করলে কিংবা ভোটচুরির চেষ্টা করলে তাদের প্রতিহত করতে হবে, চুয়াডাঙ্গায় জামায়াতের নির্বাচনী জনসভায়- ডা: শফিকুর রহমান
- আপডেট সময় : ১২:৫৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ও ১০ দলীয় জোটের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩ টায় শুরু হওয়া জনসভায় চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী ও জেলা আমীর মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন,জনগণের শাসক নয়,সেবক হতে হবে।জনগণের টাকায় দেশ চললে,জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আমরা সব দেশের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী কিন্তু কাউকে আমাদের প্রভু হতে দেব না।তিনি আরও বলেন,কেউ ভোটের অধিকার কেড়ে নেবার চেষ্টা করলে কিংবা ভোটচুরির চেষ্টা করলে তাদের প্রতিহত করতে হবে।বেকারদের ভাতা নয়,দেশগড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে হবে।
জনসভায় এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিফাত উল্লা ও জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন।
এছাড়া বক্তব্য রাখেন জাগপা’র মূখপাত্র রাশেদ প্রধান, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ও আব্দুল কাদের, আমার বাংলাদেশ পাটির জেলা সভাপতি আলমগীর হোসেন, ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদ,বৈশ্বোম্য বিরোধী আন্দোলনের জেলা সমন্বয়ক তানভির আহম্মেদ অনিকসহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

















