১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বিএনপির, আসামি ১ হাজার ৪৪ বর্ণাঢ্য আয়োজনে বিএনপি সরকারের ২৫ মন্ত্রীর শপথ,নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন সুন্দরবনে দস্যু তৎপরতা বঙ্গোপসাগর থেকে ২০ জেলে অপহরণ বিজয়নগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে. জীবননগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাবুগঞ্জে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করতে এডভোকেসি সভা শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করায় চাকরি হারালেন মসজিদের খতিব নবনির্বাচিত এমপি জামালের বক্তব্য দাঁড়িপাল্লার ভোটারদের জারজ সন্তান বলায় জেলা জামায়াতের নিন্দা পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উত্তাল মানপাশা কবিরাজ বাড়ি রোড উত্তরাংশে রাস্তা সংস্কারের সাথে পয়োনিস্কান ব্যবস্থার দাবী
মুলাদীর জনপদে ভোট প্রার্থনায় টিপু কন্যা হাবিবা কিবরিয়া

মুলাদীর জনপদে ভোট প্রার্থনায় টিপু কন্যা হাবিবা কিবরিয়া

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন তাঁর একমাত্র কন্যা হাবিবা কিবরিয়া।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ জানুয়ারি) দিনভর মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের ৩ নম্বর সফিপুর, চরপদ্মা মাদ্রাসার হাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি তাঁর পিতার জন্য দোয়া কামনা করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

গণসংযোগকালে হাবিবা কিবরিয়া বলেন,
আমার বাবা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু সবসময় এ এলাকার মানুষের জন্য কাজ করেছেন। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে তিনি উন্নয়নের রাজনীতি করেছেন। আগামীতেও তিনি মানুষের পাশে থেকে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চান।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসসহ বরিশাল জেলা, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019