সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

জনপদ থেকে কৃষকের মাঠে ট্রাকের বার্তা পৌঁছে ব্যস্ত সময় পার করছেন ফারদিন ইয়ামিন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন ট্রাক প্রতীকের পক্ষে ভোট দেয়ার আহবানে মহাসড়ক থেকে কৃষকের মাঠে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন বিরামহীন ভাবে।

প্রচারণার চতুর্থ দিনে রবিবার (২৫ জানুয়ারি) দিনভর বাবুগঞ্জ মুলাদী সংসদীয় আসনের বুলাদি উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে ট্রাক প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে এইচ এম ফারদিন ইয়ামিন বলেন, আমরা ক্ষমতার রাজনীতি নয়, অধিকার ও ন্যায়ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করি। তিনি বলেন, বাবুগঞ্জ–মুলাদীর মানুষ উন্নয়নের নামে শুধু আশ্বাস পেয়েছে, বাস্তব পরিবর্তন পায়নি। নির্বাচিত হলে এ এলাকার মানুষের মৌলিক অধিকার, শিক্ষা, নদী ভাঙ্গন প্রতিরোধ, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে কাজ করব।

গণসংযোগকালে গণঅধিকার পরিষদের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দলের বার্তা তুলে ধরেন এইচ এম ফারদিন ইয়ামিন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণঅধিকার পরিষদের প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন ধারাবাহিকভাবে বাবুগঞ্জ ও মুলাদীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপদ থেকে কৃষকের মাঠে ট্রাকের বার্তা পৌঁছে ব্যস্ত সময় পার করছেন ফারদিন ইয়ামিন।

আপডেট সময় : ০৮:৩১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬