সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

লাঙ্গলের পক্ষে গণসংযোগে ইকবাল হোসেন তাপস: প্রতিহিংসার রাজনীতির ঊর্ধ্বে গোলাম কিবরিয়া টিপু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপস বলেছেন, আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু এমপি থাকাকালে বাবুগঞ্জ–মুলাদী এলাকায় শান্তি ছিল, উন্নয়ন হয়েছে। তিনি কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে মুলাদী উপজেলার পেদারহাট বন্দরে সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

ইকবাল হোসেন তাপস বলেন, গোলাম কিবরিয়া টিপু একজন পরীক্ষিত, জনবান্ধব ও উন্নয়নমুখী নেতা। আপনারা লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবেন—এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, বাবুগঞ্জ ও মুলাদীর সাধারণ মানুষের সহাবস্থান, শান্তি ও উন্নয়নমুখী জনপদ গঠনে আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর কোনো বিকল্প নেই। তিনি সব সময় রাজনৈতিক সহনশীলতা ও সম্প্রীতির রাজনীতি করে এসেছেন।

গণসংযোগকালে ইকবাল হোসেন তাপস গোলাম কিবরিয়া টিপুর পক্ষে দোয়া কামনা করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট প্রদানের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আপনারা ঐক্যবদ্ধ হয়ে লাঙ্গল প্রতীকে ভোট দিলে বাবুগঞ্জ–মুলাদীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। এ সময় জাতীয় পার্টি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু এর আগে তিনবার বিপুল ভোটে বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার রাজনৈতিক জীবনে তিনি কখনো বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন-পীড়নের রাজনীতিতে জড়াননি; বরং সব দল ও শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় ও সহাবস্থানের রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে এলাকাবাসীর অভিমত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

লাঙ্গলের পক্ষে গণসংযোগে ইকবাল হোসেন তাপস: প্রতিহিংসার রাজনীতির ঊর্ধ্বে গোলাম কিবরিয়া টিপু

আপডেট সময় : ০৫:৪২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬