১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন, ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
সৌভাগ্যের” উপজেলা বানারীপাড়া বরিশাল ২ শের-ই-বাংলার উত্তরাধিকারের পারিবারিক বিরোধ গড়ালো ভোটের মাঠে শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড নির্বাচনের আগের দিন জাতীয় পার্টি নেতার বাড়িতে হামলার অভিযোগ, প্রচারকেন্দ্র ভাঙচুর ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক আ.লীগের নীরব ভোটেই নির্ধারণ জয়-পরাজয় বাগেরহাটের চার আসনে ত্রিমুখী লড়াই সবক’টিতে মাঠে বিএনপির বিদ্রোহী, জামায়াত বাড়তি সুবিধায় বরিশাল -৩ আসন। বাবুগঞ্জে ঈগল প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ। বরিশালে সাংবাদিকদের ওপর ডিসির ক্ষোভ: নির্বাচনী কার্ড ইস্যুতে হয়রানির অভিযোগ বিপুল পরিমাণ টাকাসহ বিমানবন্দরে জেলা জামায়াতের আমির আটক কড়া নিরাপত্তায় কলাপাড়ার কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো শুরু…
মুলাদীতে গোলাম কিবরিয়া টিপুর পক্ষে কন্যা হাবিবা কিবরিয়ার গণসংযোগ

মুলাদীতে গোলাম কিবরিয়া টিপুর পক্ষে কন্যা হাবিবা কিবরিয়ার গণসংযোগ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন তার একমাত্র কন্যা হাবিবা কিবরিয়া।

রোববার (২৫ জানুয়ারি) দিনভর মুলাদী উপজেলার মুলাদী বন্দরের বিভিন্ন স্থানে সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি তার পিতার পক্ষে দোয়া কামনা করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

গণসংযোগকালে হাবিবা কিবরিয়া বলেন, আমার বাবা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু সব সময় এলাকার মানুষের জন্য কাজ করেছেন। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে তিনি উন্নয়নের রাজনীতি করেছেন। আগামী দিনেও তিনি মানুষের পাশে থাকতে চান।

এ সময় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ হারুন অর রশিদ খান, সিনিয়র সদস্য মোঃ সেলিম চৌকিদার, কুতুবুদ্দিন চৌকিদার, উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ আলাউদ্দিন মল্লিক, সাধারণ সম্পাদক মোঃ শামীম সরদার, পৌর জাতীয় পার্টি নেতা মোঃ চুন্নু আকনসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

গণসংযোগে অংশ নেওয়া একাধিক ভোটার তাদের বক্তব্যে বলেন, গোলাম কিবরিয়া টিপু এমপি থাকাকালে এলাকায় শান্তি ছিল, উন্নয়ন হয়েছে। তিনি কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি। তাই আমরা আবারও তাকে সংসদে দেখতে চাই।
আরেক ব্যবসায়ী বলেন, লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমরা একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতাকে নির্বাচিত করতে চাই।

এ সময় নেতাকর্মীরা বলেন, শান্তি, সহাবস্থান ও উন্নয়নমুখী জনপদ গঠনে আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর কোনো বিকল্প নেই। তারা সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

প্রসঙ্গত, আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু এর আগে তিনবার বিপুল ভোটে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি তার রাজনৈতিক জীবনে কখনো বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন-পীড়নের রাজনীতিতে জড়াননি; বরং সকল দল ও শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় ও সহাবস্থানের একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে এলাকাবাসী মনে করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019