সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

আমাকে স্যার নয়, ভাই বলবেন’— গণসংযোগে অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, আমাকে স্যার বলে দূরে রাখবেন না, আমি আপনাদের ভাই হয়ে থাকতে চাই। আমি নেতা নই, আমি আপনাদেরই একজন কর্মী।

রবিবার (২৫ জানুয়ারি) দিনভর বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

একইদিনে তিনি মাধবপাশা ইউনিয়নের দারোগার হাট, দেহেরগতি ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড এবং রহমতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। গণসংযোগকালে তিনি বলেন, আপনারা আমাকে ভাই মনে করবেন। আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে পাশে থাকতে চাই।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন আরও বলেন, বাবুগঞ্জ ও মুলাদীর মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। এই জনপদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই।
তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার অত্যন্ত জরুরি। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহ-সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার, যুবদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান খান রাকিব, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি করিম হাওলাদার ও সাধারণ সম্পাদক রাজন শিকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিল, ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল-আমিন, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরানসহ বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমাকে স্যার নয়, ভাই বলবেন’— গণসংযোগে অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

আপডেট সময় : ০৫:৪১:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬