সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বাবুগঞ্জের বিভিন্ন এলাকায় বাবার পক্ষে ভোট চাইলেন গোলাম কিবরিয়া টিপুর কন্যা হাবিবা কিবরিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে নির্বাচনী প্রচারণা তুঙ্গে উঠেছে। এরই ধারাবাহিকতায় বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর পক্ষে ভোট প্রার্থনা করেছেন তাঁর কন্যা হাবিবা কিবরিয়া।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের স্টিমারঘাট, এমপিরহাট বাজার, কেদারপুর খেয়াঘাটসহ বিভিন্ন এলাকায় সাধারণ জনগণ ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় তিনি আসন্ন নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট প্রদান ও বাবার জন্য দোয়া কামনা করেন।

গণসংযোগকালে হাবিবা কিবরিয়া বলেন, তাঁর বাবা গোলাম কিবরিয়া টিপু দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখবেন। তিনি উন্নয়ন ও শান্তির স্বার্থে সবাইকে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপসসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জের বিভিন্ন এলাকায় বাবার পক্ষে ভোট চাইলেন গোলাম কিবরিয়া টিপুর কন্যা হাবিবা কিবরিয়া

আপডেট সময় : ০৩:১৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬