সংবাদ শিরোনাম ::
বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্যের কমিটি ঘোষণা নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​

বাবুগঞ্জে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে আবেগঘন আহ্বান ফারিয়া কিবরিয়ার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বিনা দোষে কারাবন্দি থাকা তার পিতাকে মুক্ত করে জনগণের মাঝে ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর মেয়ে ফারিয়া কিবরিয়া।

বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে প্রচার–প্রচারণার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে বাবুগঞ্জ উপজেলার খানপুরা বাজারে গণসংযোগকালে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করে এসব কথা বলেন তিনি।

গণসংযোগকালে ফারিয়া কিবরিয়া বলেন, বিনা অপরাধে তার পিতাকে এক বছর দুই মাস দশ দিন ধরে কারাগারে রাখা হয়েছে।

তিনি বলেন, আপনাদের একটি ভোটই পারে আমার পিতাকে কারাগার থেকে মুক্ত করে এনে জনগণের কাতারে ফিরিয়ে দিতে। তিনি আবেগঘন কণ্ঠে আরও বলেন, “আমি আমার স্বামীর সংসার রেখে আপনাদের মাঝে এসেছি। এটা শুধু একটি নির্বাচনের লড়াই নয়, এটা আমার পিতার ন্যায়বিচার ও মুক্তির লড়াই।

তিনি বাবুগঞ্জ–মুলাদীর সার্বিক উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, তার পিতা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু মুক্ত হয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে কাজ করবেন। এজন্য তিনি লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে পাশে থাকার জন্য ভোটারদের প্রতি বিনীত অনুরোধ জানান।

গণসংযোগ চলাকালে খানপুরা বাজারসহ আশপাশের এলাকায় জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে লাঙ্গল প্রতীকের পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে আবেগঘন আহ্বান ফারিয়া কিবরিয়ার।

আপডেট সময় : ১১:৩৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬